1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লায় ডিবি পরিচয়ে ৪২০ কেজি ভারতীয় জিরা ছিনতাই ৩ জনকে আটক করেছে পুলিশ - প্রথম কুমিল্লা
June 1, 2026, 4:13 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

কুমিল্লায় ডিবি পরিচয়ে ৪২০ কেজি ভারতীয় জিরা ছিনতাই ৩ জনকে আটক করেছে পুলিশ

  • Update Time : Saturday, May 9, 2026
  • 89 Time View

ইমরান হোসাইন, দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লা বাস থেকে জিরা লুট করে পালানোর সময় দেবিদ্বার পৌরসভা পান্নারপুল এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ধারী সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে লুট হওয়া ৪২০ কেজি জিরার সম্পূর্ণ চালান উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (৯ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দেবীদ্বার থানা পুলিশ তিন ডাকাতকে আটক করে। আটকরা হলেন দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (২৮), রুহুল আমীনের ছেলে মো. মাসুক ওরফে মনা (২৬) এবং খলিলপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো. জুয়েল (৩০)।

 

ঘটনাটি শুক্রবার (৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর পান্নারপুল এলাকার সিএনজি স্ট্যান্ড । পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে নোয়াখালীগামী “লাল সবুজ” পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে ১৪ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল বাসটির গতিরোধ করে।

 

সাদা পোশাকে থাকা চক্রের সদস্যরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেয়। তারা ভুয়া আইডি কার্ড দেখিয়ে বাসে মাদক রয়েছে দাবি করে তল্লাশির নামে যাত্রীদের আতঙ্কিত করে। পরে বাসে থাকা ৩০ কেজি ওজনের ১৪টি জিরার বস্তা জব্দের কথা বলে নিয়ে যায়। এ সময় বাধা দিলে বাসের স্টাফ ও কয়েকজন যাত্রীকে মারধরের অভিযোগও ওঠে।

 

লুট হওয়া মালামালের মালিক নোয়াখালীর সুধারাম উপজেলার মুছাপুর গ্রামের ব্যবসায়ী মো. মাহমুদুল হাসান থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। পরে আটক তিনজনের দেওয়া তথ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে উদ্ধার করা হয় ১৪ বস্তা জিরা।

 

ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন, প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের জিরার চালান ডাকাতি করা হয়েছিল। এ ঘটনায় আটক তিনজনসহ অজ্ঞাত ১২ থেকে ১৩ জনকে আসামি করে দেবীদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিলেট আম্বরখানা এলাকার “সিলেট বাজার” এর মালিক মো. জাকির হোসেন বলেন, পরিবহনের মাধ্যমে পাঠানো ১৪ বস্তা জিরার মোট ওজন ছিল ৪২০ কেজি। পুরো চালান উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে।

 

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ঈমাম হোসেন জানান, আটক চক্রটি দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

 

জিরা লুট ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেবীদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host