1. pcumilla30@gmail.com : Suzan :
চান্দিনায় এনসিপির মনিটরিং: ভূমি অফিসে সেবায় সন্তুষ্টি, সচিবের উপস্থিতি নিয়ে প্রশ্ন - প্রথম কুমিল্লা
June 1, 2026, 5:55 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

চান্দিনায় এনসিপির মনিটরিং: ভূমি অফিসে সেবায় সন্তুষ্টি, সচিবের উপস্থিতি নিয়ে প্রশ্ন

  • Update Time : Thursday, April 2, 2026
  • 60 Time View

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে মাঠপর্যায়ের কার্যক্রমের অংশ হিসেবে বরকইট ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে এনসিপি।

মঙ্গলবার (১ এপ্রিল) এ মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন এনসিপির প্রতিনিধি আবুল কাশেম অভি।

মনিটরিং চলাকালে ভূমি অফিসের সেবার মান নিয়ে সাধারণ মানুষের তেমন কোনো গুরুতর অভিযোগ পাওয়া যায়নি। তবে অফিসের সচিবের নিয়মিত উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে কিছু অসন্তোষের কথা উঠে আসে।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট সচিব জানান, ঘটনার দিন তিনি সমাজসেবা অফিস থেকে একটি চিঠি আনতে গিয়ে প্রায় এক ঘণ্টা বিলম্বিত হন। তিনি বলেন, “আমি যদি যথাযথ সময়ে অফিসে উপস্থিত না থাকার কোনো প্রমাণ কেউ দিতে পারেন, তাহলে ভবিষ্যতে যেকোনো শাস্তি মাথা পেতে নেব। পাশাপাশি জনগণকে সঠিকভাবে সরকারি সেবা দেওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় আবুল কাশেম অভি বলেন, “ভবিষ্যতে কোনো ধরনের দায়িত্বে গাফিলতি চোখে পড়লে তা প্রমাণসহ সংরক্ষণ করবেন। প্রয়োজনে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করবেন অথবা আমাদের অবগত করবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব, ইনশাআল্লাহ।”

এদিকে, মনিটরিং চলাকালে বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলমকে অফিসে পাওয়া যায়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মনিটরিং কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সরকারি সেবার মান আরও উন্নত হবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host