1. pcumilla30@gmail.com : Suzan :
আমি নির্বাচিত হলে আমার ঘোষিত ২৩ দফা ইশতেহার বাস্তবায়ন করবো- ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন - প্রথম কুমিল্লা
June 1, 2026, 7:44 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

আমি নির্বাচিত হলে আমার ঘোষিত ২৩ দফা ইশতেহার বাস্তবায়ন করবো- ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন

  • Update Time : Tuesday, May 14, 2024
  • 316 Time View

সুজন মজুমদার ||

আসন্ন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) এর সোমবার (১৩ মে) ভাটেরা, জশপুর, কালিকাপুর বাজার এলাকায় পৃথক তিনটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

পৃথক সভাগুলোতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) বলেন,আমি নির্বাচিত হলে এই আমার ঘোষিত ২৩ দফা ইশতেহার বাস্তবায়ন করবো। আগামী ২১ তারিখ আনারস প্রতীকে ভোট দিয়ে, বিগত ১৫ বছরের সকল অপশাসনের জবাব দিবেন। তারই সাথে সদর দক্ষিণের সকল প্রকার চাঁদাবাজী বন্ধ করবো। মাদক এবং সন্ত্রাসমুক্ত করবো, ইপিজেডের বর্জ্য আসা বন্ধ করবো, এলাকার ইতিহাস, ঐতিহ্য সম্মুন্নত রেখে শেখ হাসিনা সরকারের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা সাথে শামিল করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, গত ১৫ বছরে যারা ক্ষমতায় ছিল, তাদের আমলে এলাকায় একফোটা উন্নয়নও হয়নি, হয়নি কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, হয়নি কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান,অদূরদর্শী, অপরিপক্ক নেতৃত্বের কারণের এই এলাকার কৃষ্টি কালচার আজ বিলুপ্তির পথে।

তিনি হুশিয়ারি করে বলেন, নির্বাচনী এলাকায় যারা হোন্ডা এবং ভাড়া করা গুন্ডা নিয়ে মহরা দিচ্ছেন, আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান। প্রশাসন এখন কঠোর অবস্থানে, বহিরাগতরা এলাকায় ডুকলেই জেল দেওয়া হবে।

 

এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন প্রার্থী। তবে ভোটারদের আলোচনা এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন। তার আনারস মার্কায় ভোট দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে স্মার্ট ও আধুনিক রূপে গড়ে তোলার সুযোগ আহ্বান জানাচ্ছেন তিনি।

 

এসময় নির্বাচনী সভা গুলোতে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host