1. pcumilla30@gmail.com : Suzan :
১৫ বছরে এক কিলোমিটার রাস্তা বানাতে পারেনি, তারা কিভাবে ভোট চাইতে আসে - ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন - প্রথম কুমিল্লা
July 31, 2026, 12:57 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

১৫ বছরে এক কিলোমিটার রাস্তা বানাতে পারেনি, তারা কিভাবে ভোট চাইতে আসে – ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন

  • Update Time : Tuesday, May 14, 2024
  • 326 Time View

সুজন মজুমদার ||

আসন্ন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) এর মঙ্গলবার (১৪ মে) সুয়াগঞ্জ, সিন্দুয়া, বেলতলি বাজার এলাকায় পৃথক তিনটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

পৃথক সভাগুলোতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) বলেন, গত ১৫ বছর উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ক্ষমতায় ছিলো, কিন্তু তারা গত ১৫ বছরে এক কিলোমিটার রাস্তা বানাতে পারেনি, তারা কিভাবে ভোট চায়।

আমি নির্বাচিত হলে আমার ঘোষিত ২৩ দফা ইশতেহার আপনাদেরকে সাথে নিয়ে একটি একটি করে বাস্তবায়ন করবো। আগামী ২১ তারিখ আনারস প্রতীকে ভোট দিয়ে, বিগত ১৫ বছরের সকল অপশাসনের জবাব দিবেন। তারই সাথে সদর দক্ষিণের সকল প্রকার চাঁদাবাজী বন্ধ করবো। মাদক এবং সন্ত্রাসমুক্ত করবো, ইপিজেডের বর্জ্য আসা বন্ধ করবো, এলাকার ইতিহাস, ঐতিহ্য সম্মুন্নত রেখে শেখ হাসিনা সরকারের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা সাথে শামিল করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, গত ১৫ বছরে যারা ক্ষমতায় ছিল, তাদের আমলে এলাকায় একফোটা উন্নয়নও হয়নি, হয়নি কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, হয়নি কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান,অদূরদর্শী, অপরিপক্ক নেতৃত্বের কারণের এই এলাকার কৃষ্টি কালচার আজ বিলুপ্তির পথে।

তিনি বারবার হুশিয়ারি করে বলেন, নির্বাচনী এলাকায় যারা হোন্ডা এবং ভাড়া করা গুন্ডা নিয়ে মহরা দিচ্ছো, আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছো, তোমরা ইতিমধ্যে টের পেয়েছো প্রশাসনের ভূমিকা।
কয়েকজন গুন্ডা এখন এলাকা ছাড়া। প্রশাসন কঠোর অবস্থানে, বহিরাগতরা নির্বাচনী এলাকায় ডুকলেই জেল দেওয়া হবে বলে দিয়েছে প্রশাসন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন প্রার্থী। তবে ভোটারদের আলোচনা এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন। তার আনারস মার্কায় ভোট দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে স্মার্ট ও আধুনিক রূপে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এসময় নির্বাচনী সভা গুলোতে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host