1. pcumilla30@gmail.com : Suzan :
যাদের বাড়ি এই এলাকায় নয়, দয়া করে তাদের আপনারা ভোট দিবেন না - ইন্জিঃ রিপন - প্রথম কুমিল্লা
September 14, 2026, 8:23 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

যাদের বাড়ি এই এলাকায় নয়, দয়া করে তাদের আপনারা ভোট দিবেন না – ইন্জিঃ রিপন

  • Update Time : Wednesday, May 15, 2024
  • 308 Time View

সুজন মজুমদার ||

আসন্ন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) এর বুধবার (১৫ মে) ভাটপাড়া, চাষাপাড়া, লালবাগ ও সুবর্ণপুর চৌমুহনী বাজার এলাকায় পৃথক পৃথক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে, যা জনসভায় রূপান্তরিত হয়।

পৃথক সভাগুলোতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) বলেন, আমি আপনাদের সন্তান, এই এলাকারই মানুষ, এই এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে আমার আত্মীয়স্বজন আছে, যাদের বাড়ি এই এলাকায় নয়, দয়া করে তাদের আপনারা ভোটর দিবেন না। কারণ তারা গত ১৫ বছরে কোন উন্নয়ন তো দূরের কথা, কারো খোঁজ-খবর রাখেনি। ১ কিলোমিটার রাস্তা পর্যন্ত তারা করতে পারে নাই।

আমি নির্বাচিত হলে আমার ঘোষিত ২৩ দফা ইশতেহার আপনাদেরকে সাথে নিয়ে একটি একটি করে বাস্তবায়ন করবো। আগামী ২১ তারিখ আনারস প্রতীকে ভোট দিয়ে, বিগত ১৫ বছরের সকল অপশাসনের জবাব দিবেন। তারই সাথে সদর দক্ষিণের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের সকল পকেট কমিটি বিলুপ্ত করবো এবং সকল প্রকার চাঁদাবাজী বন্ধ করবো। মাদক এবং সন্ত্রাসমুক্ত করবো, ইপিজেডের বর্জ্য আসা বন্ধ করবো, এলাকার ইতিহাস, ঐতিহ্য সম্মুন্নত রেখে শেখ হাসিনা সরকারের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা সাথে শামিল করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, গত ১৫ বছর উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ক্ষমতায় ছিলো, কিন্তু তারা গত ১৫ বছরে তারা কোনো উন্নয়ন করে নাই। তাদের আমলে এলাকায় একফোটা উন্নয়নও হয়নি, হয়নি কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, হয়নি কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান,অদূরদর্শী, অপরিপক্ক নেতৃত্বের কারণের এই এলাকার কৃষ্টি কালচার আজ বিলুপ্তির পথে।

তিনি হুশিয়ারি করে বলেন, নির্বাচনী এলাকায় যারা হোন্ডা এবং ভাড়া করা গুন্ডা নিয়ে মহরা দিচ্ছো, মহানগর থেকে আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছো, তোমরা ইতিমধ্যে টের পেয়েছো প্রশাসনের ভূমিকা। কয়েকজন গুন্ডা এখন এলাকা ছাড়া। প্রশাসন কঠোর অবস্থানে, বহিরাগতরা নির্বাচনী এলাকায় ডুকলেই জেল দেওয়া হবে বলে দিয়েছে প্রশাসন। কুমিল্লা উঠার ভয় দেখাইয়ো না, মনে রাখবা কুমিল্লার পর ঢাকা আছে।

এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন প্রার্থী। তবে ভোটারদের আলোচনা এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন। তার আনারস মার্কায় ভোট দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে স্মার্ট ও আধুনিক রূপে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

 

এসময় নির্বাচনী সভা গুলোতে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host