
স্টাফ রিপোর্টার।।
জামালপুর যুব আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার বিকেল ৩ ঘটিকায় বামুনপাড়া মোড় থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি পালন শেষে নেতৃবৃন্দরা বলেন, পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিমের ঘোষণা অনুযায়ী সারা বাংলাদশে নেতৃবৃন্দরা সবুজায়নের পক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন। বিশেষ চাহিদাসম্পন্ন অনুযায়ী ইসলামী আন্দোলন যেহেতু বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, তাই অন্য দলের নেতৃবৃন্দরাও এ বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে পারেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি এইচ এম আব্দুল্লাহ’ র নেতৃত্বে জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply