
বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া যায়। বরুড়া থানায় অভিযোগ সুত্রে জানা যায় সোমবার ৮ জুলাই বিকাল ৩টায় উপজেলার ১০নং শিলমুড়ি উত্তর ইউনিয়নের জয়কামতা উত্তর পাড়া ভুইয়া বাড়ির মৃত হাজী মুনছুর আলী ভুইয়ার ছেলে বাংলাদেশ রাইফেলস এর অবসরপ্রাপ্ত নায়েব আবদুস সাত্তার ভুইয়ার বাড়িতে তার সহদর ভাই মৃত আলী আকবর ভুইয়ার ছেলে সুমন মিয়া, সৃজন মিয়া, সহ শাহ আলম, একই বাড়ির বাসিন্দা আবদুল মালেক ভুইয়ার ছেলে আরিফুল ইসলাম, পলাশ আহমেদ, সংবদ্ধ হয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাদীর বসত বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীর জানালা ও থাইগ্লাস সহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে, এসময় বাদীর পুত্র বধু, স্ত্রী সহ ভয়ে নিরাপত্তার জন্য ঘরের ভিতরে থাকায় প্রানে বেঁচে যায়। অভিযোগের সুত্র মতে জানা যায় বাদী আবদুস সাত্তার ভুইয়া বাংলাদেশ রাইফেলস থেকে অবসরপ্রাপ্ত হওয়ার পর জীবিকার তাগিদে গ্রীসে প্রবাস জীবন পারী দেওয়ার সময় তার আপন ভাই, ভাতিজা ও বোনেরা মিলে বাদীর ওয়ারিশসুত্রে ও খরিদ সুত্রে প্রাপ্ত সম্পত্তির বিভিন্ন ধাগের হিস্যা ছাড়াই নামজারী ও জমা খারিজ খতিয়ান করে নেয়। পরবর্তীতে দেশে আসার পর বিষয়টি জানার পর বিজ্ঞ কুমিল্লা জেলা জজ আদালতে বাদীপক্ষ একটি মামলা দায়ের করেন, যাহার মামলা নং ২৭৯/২০২১ ইং। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় বিজ্ঞ জেলা জজ এর নিকট সময় আবেদনের মাধ্যমে সৌদি আরব হজ্জ পালন শেষ করে গত ১ লা জুলাই দেশে ফেরত আসেন। হজ পালনে থাকা অবস্থায় বিবাদী পক্ষ জোর পুর্বক বাদীর বসতের প্রবেশ পথে বাঁশের ভেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ বিষয়ে বিবাদী পক্ষকে জিজ্ঞাসাবাদ করলে বিবাদী পক্ষ বাদীর উপর হামলার জন্য মরিয়া হয়ে উঠে, এবং জমির দলিল না দিলে প্রাননাশের হুমকি ধমকী প্রদান করে। গত ৮ জুলাই সোমবার কুমিল্লা কোর্টে মামলার স্বাক্ষীর হাজিরা ও সুনানী শেষ করে বাড়িতে প্রবেশ করতে গেলে বিবাদী পক্ষ লাঠি সোটা, ও দেশীয় অস্ত্র ( দা খুন্তি) সহ দলবল নিয়ে বাদী পক্ষের উপর সন্ত্রাসী হামলা চালায়, মারদর করে এবং বাদী পক্ষের বসত বাড়ীর দরজা জানালা ও থাইগ্লাস ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এসময় তাদের সোর চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে আসলে বিবাদী পক্ষরা পালিয়ে যায়। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিরুপায় হয়ে বাদী আবদুস সাত্তার ভুইয়া বরুড়া থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী জানান বাদীর অভিযোগ সুত্রে বরুড়া থানার (অভিযোগের তদন্ত কর্মকর্তা) এস আই মোঃ সুমন সরেজমিনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আলামত সংগ্রহ করেছেন, তিনি বলেন বিষয়টি তদন্তাধীন আছে।
Leave a Reply