1. pcumilla30@gmail.com : Suzan :
লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম - প্রথম কুমিল্লা
September 15, 2026, 10:21 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম

  • Update Time : Thursday, August 15, 2024
  • 291 Time View

সুজন মজুমদার ||

বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪) বিকাল সাড়ে ৪টায় কুমিল্লা জেলাধীন লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম। এ সময় তিনি লাকসাম ক্রসিং হাইওয়ে থানায় উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং ফোর্সের সার্বিক কল্যাণ, ছুটি, মহাসড়কের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে আলোচনা পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, আমাদেরকে সৎভাবে এবং স্বাধীন ভাবে জনগণের সেবা করতে হবে। আমরা সম্মানের সাথে নিজ কর্মস্থলে থেকে কাজ করতে চাই। কাউকে অহেতুক হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। পুলিশকে জনগনের সাথে বন্ধু ভাবাপন্ন মন নিয়ে কাজ করতে হবে। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে জনগনের চাহিদা মোতাবেক এবং তাদের সাথে মিলেমিশে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশের সেবার মান বৃদ্ধি এবং কাংখিত সেবা নিশ্চিত করতে হবে। কোন কিছুর বিনিময়ে প্রলুব্ধ হয়ে কোন মানুষ অথবা কোন যানবাহন অন্যায় ভাবে আটক, মিথ্যা মামলা বা অহেতুক প্রসিকিউশন এবং চার্জশিট দেওয়ার ভয় দেখিয়ে হয়রানি করা যাবেনা। এ সময় তিনি আরও বলেন, যেই জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন দেয়া হয়, সেই জনগনের প্রতি ন্যায় বিচার করে তাদের আস্থাভাজন হতে হবে। আমরা জনগনকে সাথে নিয়ে সমাজ থেকে সকল প্রকার অপরাধ মূলক কার্যকলাপ দূর করতে চাই। অপরাধীকে আইনের আওতায় এনে তাদেরকে সংশোধনের চেষ্টা করতে হবে, এক্ষেত্রে কোন নিরাপরাধ ব্যাক্তি যাতে হয়রানির শিকার না হয়, সে দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে। সততার সাথে কাজ করলে জনগণ সঠিক সেবা থেকে বঞ্চিত হবেনা। এ সময় অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম লাকসাম ক্রসিং হাইওয়ে থানাধীন গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহের ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল অফিসারদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মো: মুরশেদুল আলম ভূইয়া, অফিসার ইনচার্জ, লাকসাম ক্রসিং হাইওয়ে থানা এবং লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host