1. pcumilla30@gmail.com : Suzan :
পাকিস্তান : কোনো দলই সরকার গঠনের জন্য ১৩৪ আসন পায়নি - প্রথম কুমিল্লা
September 14, 2026, 7:55 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

পাকিস্তান : কোনো দলই সরকার গঠনের জন্য ১৩৪ আসন পায়নি

  • Update Time : Saturday, February 10, 2024
  • 552 Time View

পাকিস্তানে সরকার গঠন করার জন্য কোনো দলকে ন্যূনতম ১৩৪টি আসনে জয়লাভ করতে হবে। কিন্তু দেশটির নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে ২৫০টি আসনের ফলাফল ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে যে কোনো দলই এককভাবে এত বিপুলসংখ্যক আসন পায়নি। এমনকি বাকি ১৫টি আসনের ফলাফলও যদি কোনো একক দলের পক্ষে যায়, তারপরও তা সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন হবে না।

এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীরা আসনের দিক থেকে এগিয়ে।

এদের মাঝে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীই বেশি। পাকিস্তানের সংবিধানের নিয়ম অনুযায়ী চূড়ান্ত ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের জানাতে হবে যে তারা কোনো দলে যোগ দেবেন নাকি স্বতন্ত্র হিসেবেই থাকবেন।
পাকিস্তানের পত্রিকা ডন বলছে, নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা ৯১টি আসনে জয়লাভ করেছেন। পিএমএল-এন ৭১ আসন জিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

২০০৭ সালে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন দল পাকিস্তান পিপলস পার্টি এই নির্বাচনের তৃতীয় প্রধান দল। এই দল জয় পেয়েছে ৫৩টি আসনে। এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা অন্যান্য দলের প্রার্থীরা পেয়েছে ৩৩টি আসন।
এমনিতে পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬টি।

তার মধ্যে ২৬৬ আসন হলো সাধারণ আসন, যেগুলোতে সরাসরি ভোট হয়। বাকি ৭০টি আসন সংরক্ষিত, সেগুলোর ৬০টি নারীদের ও ১০টি অমুসলিমদের জন্য। পাকিস্তানের জাতীয় পরিষদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাধারণ আসনগুলোর মাঝে সবচেয়ে বেশিসংখ্যক ১৪১টি আসন পাঞ্জাবে। সিন্ধু, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও ফেডারেল ক্যাপিটালে আছে যথাক্রমে ৬১টি, ৪৫টি, ১৬টি ও তিনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host