1. pcumilla30@gmail.com : Suzan :
আদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হলেন আব্দুল আওয়াল পন্ডিত - প্রথম কুমিল্লা
June 1, 2026, 9:28 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

আদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হলেন আব্দুল আওয়াল পন্ডিত

  • Update Time : Sunday, December 15, 2024
  • 267 Time View

 

সুজন মজুমদার ||

বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা – ৮ (বরুড়া) এর সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়ন বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের বাস ভবনে আড্ডা ইউনিয়ন বিএনপি পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে আদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে নাম ঘোষণা করেন কাকৈরতলা গ্রামের আব্দুল আওয়াল পন্ডিত।

আব্দুল আওয়াল পন্ডিত একজন সফল ব্যবসায়ী। তিনি বরুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিতের পিতা।

মি. আওয়াল পন্ডিত বলেন, আমি রাজনীতি করি। এখানে কোন চাওয়া-পাওয়া কিছু নেই। রাজনীতি মাধ্যমে এলাকার মানুষের সহযোগিতা ও শুভাকাঙ্ক্ষী হিসাবে এবং মানুষের বিপদআপদে পাশে থাকা।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির
বিএনপির সিনিয়র সহসভাপতি কাউছার আলম সেলিম, সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোলসহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কমিটির নতুন পদ পাওয়া সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আড্ডা ইউনিয়ন বিএনপিসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host