
সুজন মজুমদার ||
বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা – ৮ (বরুড়া) এর সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন কুমিল্লা জেলা বরুড়া উপজেলা ভাউকসার ইউনিয়নের যুবদলের সুপার ফাইভ কমিটি ঘোষণা করেন।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের বাস ভবনে ভাউকসার যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত ইউনিয়ন যুবদলের কমিটিতে সভাপতি -সোহেল রানা, সিনিয়র সহসভাপতি -জামাল হোসেন, সাধারণ সম্পাদক -শরীফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক -টিংকু সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামকে নির্বাচিত করা হয়।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা যুবদলের আহবায়ক জসীম উদ্দিন, গাজী মমিনুল হক লিটনসহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply