1. pcumilla30@gmail.com : Suzan :
মেয়েকে প্রেমিকের বাড়িতে দিয়ে আসলেন বাবা! - প্রথম কুমিল্লা
September 15, 2026, 9:48 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

মেয়েকে প্রেমিকের বাড়িতে দিয়ে আসলেন বাবা!

  • Update Time : Saturday, February 10, 2024
  • 714 Time View

বরগুনার তালতলীতে প্রেমিক সোলায়মানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে ওই স্কুলছাত্রীর বাবা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মেয়েকে অনশনে দিয়ে আসেন। অনশনের পর থেকেই প্রেমিক কলেজছাত্র সোলায়মান আত্মগোপনে রয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার প্রেমিক সোলায়মানের বসতবাড়িতে অনশনে দিয়ে আসেন ওই স্কুলছাত্রীর বাবা।

শুক্রবারও বিয়ের দাবিতে অনশন করতে দেখা যায় ওই স্কুলছাত্রীকে।
প্রেমিক সোলায়মান তাঁতিপাড়া এলাকার হাবিব মুন্সীর ছেলে ও তালতলী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী একই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানায়, ছয় মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।

বৃহস্পতিবার রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘর থেকে বের করে এনে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে সোলায়মান। এখন সে বিয়ে করতে অস্বীকার করে। বিয়ের কথা বললে বিভিন্ন টালবাহানা দেখায় সোলায়মানসহ তার পরিবার। পরে আমার বাবা আমাকে বিয়ের জন্য ওই বাড়িতে দিয়ে আসেন।

আমি সোলায়মানকে বিয়ের জন্য অনশনে বসেছি। আমাকে বিয়ে না করলে ওই বাড়িতেই আমি অবস্থান করব।
অনশনে থাকা স্কুলছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের ইজ্জত নষ্ট করছে সোলায়মান। আমার মানসম্মান সব শেষ। এখন আমার মেয়েকে প্রেমিক সোলামানের সঙ্গে বিয়ের জন্য তাদের বাড়িতে দিয়ে আসছি।

আমার মেয়েকে বিয়ে না করলে আমি থানায় যাব বিচারের জন্য।
তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host