1. pcumilla30@gmail.com : Suzan :
সম্পত্তির দলিল চাওয়াকে কেন্দ্র করে চাচার উপর হামলা - প্রথম কুমিল্লা
June 1, 2026, 10:28 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

সম্পত্তির দলিল চাওয়াকে কেন্দ্র করে চাচার উপর হামলা

  • Update Time : Friday, April 25, 2025
  • 219 Time View

সুজন মজুমদার

কুমিল্লা জেলা বরুড়া উপজেলা দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের আব্দুর সাত্তার মিয়ার উপর হঠাৎ অতর্কিত আঘাত করে তারই আপন ভাতিজা আঃ কুদ্দুস।

সরেজমিনে গিয়ে জানাযায়, কয়েকদিন আগে আহত আব্দুর সাত্তার মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন তার জেঠা আব্দুর মমিনের কাছে পারিবারিক জায়গার দলিল চাওয়াকে কেন্দ্র করে ২৪ এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ৬টায় দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের চেঙ্গাহাটা বাজারে এই ঘটনা ঘটে। আব্দুর সাত্তার মিয়ার ফজর নামাজ পড়ে এসে সকালবেলা চেঙ্গাহাটা বাজারে হোটেলে পরটা খাওয়া জন্য বসে, একটু পরে তারই আপন ভাতিজা আঃ কুদ্দুস হোটেল দোকানে এসে পিছন দিয়ে কোদাল দিয়ে আঘাত করে। সেখানে মাটিতে পড়ে যায় আব্দুর সাত্তার মিয়া। ঐ স্থানীয় জনগণ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং আহত আব্দুর সাত্তার মিয়াকে হসপিটালে নিয়ে যায়। আহত আব্দুর সাত্তার মিয়ার এখন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।

এই ঘটনার প্রত্যক্ষ উপস্থিত কয়েকজন ব্যক্তি বলেন, সকালবেলা আঃ সাত্তার মিয়া হোটেল দোকানে পরোটা অর্ডার করছে। এমন সময় পিছন থেকে কোদাল দিয়ে বাড়ি মারছে তার আপন ভাতিজা কুদ্দুস মিয়া। কথাবার্তা ছাড়া এমন ঘটনা ঘটে সকালবেলা।

এই ঘটনার অভিযুক্ত আব্দুর কুদ্দুস মিয়াকে সরেজমিনে গিয়ে পাওয়া যায়নি এবং মুঠোফোন না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে অভিযুক্ত আব্দুর কুদ্দুসের বাবা আব্দুর মমিন বলেন, আমি এই বিষয়ে কোন কথা বলতে চাচ্ছি না।

আহত আব্দুর সাত্তার মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন বলেন, আমি এবং আমার বাবা আমাদের সম্পত্তির দলিল চাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালবেলা আমার জেঠাতো ভাই আমার বাবার মাথায় আঘাত করে। এখন আমার বাবা চিকিৎসাধীন। বাবার চিকিৎসা শেষে আইনের আশ্রয় নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host