1. pcumilla30@gmail.com : Suzan :
আগানগর ডিগ্রি কলেজের গভর্নিংবডির মত বিনিময় সভা অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
June 1, 2026, 9:27 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

আগানগর ডিগ্রি কলেজের গভর্নিংবডির মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : Monday, July 7, 2025
  • 265 Time View

সুজন মজুমদার ||

কুমিল্লা জেলা বরুড়া উপজেলার আগানগর ডিগ্রি কলেজের গভর্নিংবডির ও শিক্ষক-কর্মকর্তাদের সমন্বিত সোমবার (৭ জুলাই) বিকালে কলেজ মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোরআন তেলোয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলোয়াত পরে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আগানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগানগর ডিগ্রি কলেজের গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতি কায়সার আলম সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের দাতা সদস্য তরিক আহমেদ ভূইয়া সুজন।

মতবিনিময় সভায় শিক্ষক, কর্মচারি ও গভর্নিংবডি আলোচনা ও বক্তব্য রাখেন। শিক্ষার মান উন্নয়ন, ছাত্র-শিক্ষকের সেতু বন্ধন তৈরি। গভর্নিংবডি মধ্যে দিয়ে জবাবদিহিতাসহ শিক্ষার পরিবেশ তৈরি করার বিষয়ে বক্তব্য ফুটে উঠে।

এই সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির আহবায়ক সামছুল হক সর্দার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল নেতা শাহ আলম, বরুড়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বরুড়া বাজার কমিটির সভাপতি খোরশেদ পাটোয়ারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ কলেজ আঙ্গিনায় নারিকেল গাছে রোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host