1. pcumilla30@gmail.com : Suzan :
জুলাই অভ্যুত্থানে শহীদ হামিদুর রহমান মজুমদার সাদমানের কবর জিয়ারত ও বৃক্ষরোপণ করলেন সদর দক্ষিণ ছাত্রদল - প্রথম কুমিল্লা
July 31, 2026, 5:44 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

জুলাই অভ্যুত্থানে শহীদ হামিদুর রহমান মজুমদার সাদমানের কবর জিয়ারত ও বৃক্ষরোপণ করলেন সদর দক্ষিণ ছাত্রদল

  • Update Time : Saturday, July 12, 2025
  • 497 Time View

প্রথম কুমিল্লা ডেক্স।।

জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হামিদুর রহমান মজুমদার সাদমানের কবর জিয়ারত ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রদল।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের দীঘল গাঁও শহীদ হামিদুর রহমান মজুমদার সাদমানের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত শেষে চারা গাছ রোপণ করে।

জিয়ারত শেষে তারা ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, দূর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ চাই। শহীদরা দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল, সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা সদর দক্ষিণ ছাত্রদল ঐক্যবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সদস্য সচিব আবু তালহা সায়ের, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী কাউছার, উপজেলা ছাত্রদল নেতা মাসুদ রানা, পূর্ব জোড়কানন  ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাহপরান মজুমদার, পশ্চিম জোড়কানন ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তোহা আলম, ২ নং চৌয়ারা ইউনিয়ন ছাত্রদল নেতা নাজমুল মজুমদার, ১ নং বিজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা পারভেজ, কাউছার মজুমদারসহ উপজেলা ছাত্রদলের সদস্য বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host