1. pcumilla30@gmail.com : Suzan :
বিজরা আল-আরাফাহ্ ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
July 31, 2026, 7:09 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

বিজরা আল-আরাফাহ্ ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, September 24, 2025
  • 242 Time View

ওমর ফারুক ||

স্কুল ব্যাংকিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিজরা বাজার শাখার উদ্যোগে বুধবার বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল খায়ের এবং সঞ্চালনা করেন শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বিজরা বাজার পরিচালনা কমিটির সভাপতি তারিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক মিনহাজ উদ্দিন মানিক, অভিভাবক সদস্য ফয়সাল আহমেদ, সাংবাদিক ওমর ফারুক, আল-আরাফাহ্ ব্যাংকের অফিসার তোফাজ্জল হোসেন এবং সিনিয়র শিক্ষক আবুল বাসারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

স্বাগত বক্তব্যে শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, “ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাংকিংয়ের সুফল ও কার্যক্রম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং সচেতন করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।”

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল হোসেন বলেন, “ব্যাংক একটি দেশের মূল চালিকা শক্তি। সঞ্চয়ের মাধ্যমে পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে।” তিনি এ আয়োজনের জন্য আল-আরাফাহ্ ব্যাংককে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আবুল খায়ের বলেন, “ছাত্র-ছাত্রীদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host