1. pcumilla30@gmail.com : Suzan :
বিজরা কন্টেন্ট ক্রিয়েটর ফোরামের মিলন মেলা অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
June 1, 2026, 6:53 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বিজরা কন্টেন্ট ক্রিয়েটর ফোরামের মিলন মেলা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, September 25, 2025
  • 118 Time View

ওমর ফারুক:

“ভাবনা দিয়ে শুরু কনটেন্ট দিয়ে জয়”এই শ্লোগানে হয়ে গেলো
বিজরা কন্টেন্ট ক্রিয়েটর ফোরামের আয়োজনে এক মিলন মেলা, বর্ণাঢ্য মিলন মেলায় অনুষ্ঠানটি বিভিন্ন পেশাজীবী, কন্টেন্ট ক্রিয়েটর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও কনন্টেন্ট ক্রিয়েটর রবউল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকই ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিজরা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন এবং সাংবাদিক ওমর ফারুক।

মিলন মেলায় ফোরামের সভাপতি  বাহার হোসেন ও জসিম উদ্দিন ছাড়াও ফোরামের অন্যান্য সদস্য সালাম, মোবারক হোসেন, মহিউদ্দিন অপুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা সকলেই কন্টেন্ট নির্মাণের বর্তমান ধারা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ফোরামের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল যুগে কন্টেন্ট ক্রিয়েটররা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের ফোরাম তরুণদের সৃজনশীলতায় উদ্বুদ্ধ করবে এবং একটি ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে।
মিলন মেলার শেষ অংশে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host