
সুজন মজুমদার ||
বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নে বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতার জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। গত বুধবার (৩ ডিসেম্বর) ৭ নং ওয়ার্ড বিএনপির আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত এ মাহফিলটি সবার জন্য বিশেষ গুরুত্ব বহন করে।
শাকপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্সী এবং বরুড়া উপজেলা যুবদল নেতা মনির মুন্সির তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাত্তার ভুইঁয়া। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মাসুদ আলম, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবদল নেতা মিল্লাত মিলু।
এদিনের অনুষ্ঠানে, বাদ মাগরিব আলোচনা সভার মাধ্যমে শুরু হয় কর্মসূচি। পরবর্তীতে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাবারক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির উপদেষ্টা এবং প্রবীন রাজনীতিবিদ আব্দুস সোবান মিয়াজী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খন্দকার, শাকপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সহ সাধারণ সম্পাদক আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ, এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তাবারকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন শাকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাকিল, উপজেলা ছাত্রদলের সদস্য শাকিল চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ আয়োজনের মাধ্যমে স্থানীয় নেতারা একে অপরকে একতাবদ্ধ হওয়ার বার্তা দেন এবং তাদের দলের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
Leave a Reply