1. pcumilla30@gmail.com : Suzan :
বাতিহীন বরুড়া পৌর সদর সড়ক, রাত নামলেই আতঙ্কে ব্যবসায়ীরা - প্রথম কুমিল্লা
September 15, 2026, 9:41 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

বাতিহীন বরুড়া পৌর সদর সড়ক, রাত নামলেই আতঙ্কে ব্যবসায়ীরা

  • Update Time : Saturday, June 13, 2026
  • 122 Time View

আরাফাত হোসেন :

কুমিল্লার বরুড়া পৌরসভা সদরের প্রধান সড়কগুলোতে দীর্ঘ দিন ধরে সড়ক বাতি না থাকায় রাতের বেলা চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। সন্ধ্যা নামলেই পুরো পৌর এলাকা অন্ধকারে ডুবে যায়, যার ফলে চুরি, ছিনতাই ও মাদকসেবীদের উৎপাত বাড়ার আশঙ্কায় ব্যবসায়ীদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

 

স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, বরুড়া পৌর সদরের প্রধান বাজার, জিরো পয়েন্ট এবং আশপাশের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে বেশিরভাগ অংশে সড়ক বাতি নেই। আবার কিছু কিছু জায়গায় সোলার প্যানেল সড়ক বাতি নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। মেরামত ও পর্যাপ্ত তদারকির অভাবে জ্বলছে না আলো।

 

বরুড়া পৌরসদর বাজারের ব্যবসায়ী ইকবাল হাসান অভিযোগ করে বলেন, “রাত বাড়ার সাথে সাথে পুরো বাজার এলাকা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। আমরা দোকান খোলা রাখতে ভয় পাই। ফলে সামান্য পাহারাদারের ওপর ভরসা করে কোটি কোটি টাকার মালামাল রেখে আমাদের বাড়ি ফিরতে হয়।”ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ পথচারী ও নারীরাও রাতের বেলা এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন।

 

পৌর এলাকার সচেতন নাগরিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা জানান, সড়ক বাতি মেরামতের জন্য পৌর কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন তারা।

 

এই বিষয়ে বরুড়া পৌর কর্তৃপক্ষ জানান, দ্রুত সময়ের মধ্যে নষ্ট বাতিগুলো মেরামত এবং নতুন সড়ক বাতি স্থাপনের মাধ্যমে পুরো পৌর সদরকে সোলার ও বিদ্যুৎ চালিত আলোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

বরুড়া পৌরবাসীর দাবি, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই যেন দ্রুততম সময়ে বরুড়া পৌর সদরের সড়ক বাতিগুলো সচল করে ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host