1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়া পৌরসদরে নিরাপত্তা দিতে ব্যর্থ বাজার কমিটি: জুয়েলারি দোকানে চুরি  - প্রথম কুমিল্লা
July 31, 2026, 10:43 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

বরুড়া পৌরসদরে নিরাপত্তা দিতে ব্যর্থ বাজার কমিটি: জুয়েলারি দোকানে চুরি 

  • Update Time : Wednesday, June 10, 2026
  • 80 Time View

আরাফাত হোসেন: কুমিল্লার বরুড়া পৌরসদরের স্বর্ণ নিকেতন নামে জুয়েলারি দোকানে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রাতে এই স্বর্ণের দোকানে হানা দিয়ে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে একদল ছিনতাইকারী। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

 

তাদের অভিযোগ— বাজার কমিটির চরম গাফিলতি এবং নৈশকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে চলে যায় দোকান মালিক। শেষ রাত বা গভীর রাতে তালা কেটে নগদ টাকা এবং শোকেসে সাজানো মূল্যবান স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল ছিনতাই করে নিয়ে যায়।

 

জুয়েলারি দোকানের মালিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা প্রতি মাসে বাজার কমিটিকে নিয়মিত নিরাপত্তা চাঁদা দিই। অথচ এত বড় বাজারে আমাদের কোনো নিরাপত্তা নেই। সিসিটিভি ক্যামেরা অকেজো ছিল এবং ঘটনার সময় কোনো নৈশপ্রহরীকে ধারেকাছে পাওয়া যায়নি। এই ক্ষতি আমি কীভাবে কাটিয়ে উঠব জানি না।

 

অন্যান্য ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বরুড়া পৌরসদর বাজারের ব্যবসায়ী সমিতির (বাজার কমিটি) অভ্যন্তরীণ কোন্দল এবং দায়িত্বহীনতার কারণে প্রায়ই বাজারে ছোট-বড় চুরির ঘটনা ঘটছে। নৈশপ্রহরীদের সঠিক তদারকি না করা এবং বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে। তারা অনতিবিলম্বে বর্তমান বাজার কমিটির পদত্যাগ অথবা জবাবদিহিতা দাবি করেছেন।

 

নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ প্রসঙ্গে বরুড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুব বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাজারে নৈশপ্রহরী নিয়োজিত ছিল।আমরা আমাদের ঘাটতি গুলো খতিয়ে দেখছি এবং পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করছি।

 

খবর পেয়ে বরুড়া থানা পুলিশের ওসির আজাহারুল ইসলামের নেতৃত্বল একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তিনি জানান, “আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজারে পুলিশি টহল জোরদার করা হয়েছে। খুব দ্রুতই এই চক্রটিকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host