1. pcumilla30@gmail.com : Suzan :
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাকপুরে হৃদয়ছোঁয়া দোয়া মাহফিল ও বিজয়ের প্রত্যয়ে সাংগঠনিক আলোচনা - প্রথম কুমিল্লা
September 18, 2026, 12:30 am
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাকপুরে হৃদয়ছোঁয়া দোয়া মাহফিল ও বিজয়ের প্রত্যয়ে সাংগঠনিক আলোচনা

  • Update Time : Monday, December 29, 2025
  • 193 Time View

সুজন মজুমদার ||

বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক আবেগঘন পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনকে বিজয়ী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শাকপুর ইউনিয়ন কাচিয়া পুকুরিয়া বিএনপির পার্টি অফিসে আয়োজিত এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় নেতৃত্ব দেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল। সমন্বয়ে ছিলেন ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডা. শুকুর আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাওলানা মোঃ শাহজাহান, শামসুল হক মাস্টার, সুরুজ মিঞা ও আঃ রব মাস্টার। এছাড়াও যুবদল নেতা কেফায়েত উল্লাহ জুয়েল, শাহেন শাহা রাজীব, মোঃ সুমন ও সোহাগ মিয়া এবং ছাত্রদল নেতা মোঃ ফয়সালসহ শাকপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় প্রার্থী জাকারিয়া তাহের সুমনের বিজয়ের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শাহজাহান। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host