1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লা-৮ আসনে ইসলামী আন্দোলনের মুফতি সাদিক মাহমুদের মনোনয়ন জমা - প্রথম কুমিল্লা
September 18, 2026, 12:47 am
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

কুমিল্লা-৮ আসনে ইসলামী আন্দোলনের মুফতি সাদিক মাহমুদের মনোনয়ন জমা

  • Update Time : Monday, December 29, 2025
  • 190 Time View
কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি সাদিক মাহমুদ বিন নূরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার বিকেলে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে দলীয় প্রতীক ‘হাতপাখা’র পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
  • মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়ায় প্রার্থী মুফতি সাদেক মাহমুদ বিন নূরী বলেন, “বরুড়ার সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তবে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বরুড়ার মানুষ উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। এবার ভোটের মাধ্যমে পরিবর্তনের সুযোগ এসেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার মধ্য দিয়ে কুমিল্লা–৮ আসনের নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
মনোনয়ন জমা দেওয়ার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরুড়া উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আশাবাদ ব্যক্ত করেন, এবারের নির্বাচনে বরুড়া আসনে ‘হাতপাখা’ প্রতীক সাধারণ ভোটারদের ব্যাপক সমর্থন পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host