1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় নকল করায় দুই পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি - প্রথম কুমিল্লা
July 31, 2026, 5:30 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

বরুড়ায় নকল করায় দুই পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

  • Update Time : Friday, February 16, 2024
  • 206 Time View

সুজন মজুমদার ||

এসএসসি পরীক্ষার প্রথম দিন (বৃহস্পতিবার) ১৫ই ফেব্রুয়ারি কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২ শিক্ষককে আগামি পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

জেলার বরুড়া উপজেলা আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালের পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও যথাযথ ভাবে দায়িত্ব পালন না করায় শিক্ষার্থীদের বহিষ্কার এবং শিক্ষকদের অব্যাহতি দেন কেন্দ্র সচিব রেহানা বসরী ।

আইনগত বাধ্যবাধকতার কারণে এই নিউজে বহিষ্কার করা শিক্ষার্থীদের নাম-পরিচয় উল্লেখ করা হয়নি। তবে অব্যাহতি পাওয়া ওই দুই শিক্ষক হলেন নার্গিস আফজাল উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোস্তফা আলম ও বাড়াইপুর দারুসসুন্নহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমির হোসেনকে

উপজেলা নির্বাহী অফিসার নু এবং মারমা মং এর সূত্রে জানা গেছে, আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৩ নম্বর কক্ষে অসদুপায় অবলম্বন করেন বহিষ্কৃত দুই শিক্ষার্থী। এ সময় ওই কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করেন অব্যাহতি দেয়া সহকারী শিক্ষক মোস্তফা আলম ও আমির হোসেন। এই দুই শিক্ষক যথাযথ ভাবে দায়িত্ব পালন না করায় বহিষ্কৃত শিক্ষার্থীরা অসদুপায় অবলম্বনের সুযোগ পান।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, আমরা একটি স্বচ্ছ পরীক্ষা সম্পাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুই শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদের কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকারী দুই শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদেরকে আগামী পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host