
সুজন মজুমদার
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নে ইসলামী ঐক্য জোটের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ অফিসের উদ্বোধন করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ইসলামী ঐক্য জোটের মিনার প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরের নির্বাচন কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে এই কার্যালয় স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল কাদির বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করে জনগণের কাছে ইসলামী ঐক্য জোটের আদর্শ ও লক্ষ্য তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগানগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতায় আগামী নির্বাচনে দল কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবে।
এ সময় ইসলামী ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন এবং দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply