1. pcumilla30@gmail.com : Suzan :
জাকারিয়া তাহের সুমনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইকবাল হোসেন - প্রথম কুমিল্লা
September 16, 2026, 11:48 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

জাকারিয়া তাহের সুমনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইকবাল হোসেন

  • Update Time : Saturday, January 17, 2026
  • 111 Time View

সুজন মজুমদার ||

জিয়া প্রবাসী ফোরামের বরুড়া উপজেলা সংগঠনের সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন আজ শনিবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং বরুড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দু’জনের মধ্যে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি, এলাকার ভোটারদের খোঁজখবর এবং প্রবাসীদের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, প্রবাসীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী রাজনীতিকে শক্তিশালী করতে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন।
জাকারিয়া তাহের সুমন প্রবাসীদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং বরুড়া উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host