1. pcumilla30@gmail.com : Suzan :
ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:19 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

  • Update Time : Saturday, January 24, 2026
  • 52 Time View

সুজন মজুমদার ||

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
কমিটি প্রণয়ন ও অনুমোদনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সাবেক সভাপতি ফারুক হোসেন, ২০২৫ সালের সদ্য সাবেক সভাপতি মুবাশ্বিরুজ্জামান এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহাদী হাসান (অনিক)। তাঁদের সম্মিলিত স্বাক্ষরের মাধ্যমে নবগঠিত কমিটিটি আনুষ্ঠানিকতা লাভ করে।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি ফারুক হোসেন। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের সিনিয়র সাবেক সভাপতি মেহেদী হাসান শিশির ও রাসেল হোসেন।

নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে হাবিব উল্যাহ, কোষাধ্যক্ষ হিসেবে মেহেদী ইকবাল মাহি এবং প্রচার সম্পাদক হিসেবে ফয়সাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ এই নতুন নেতৃত্ব ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতিকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে এবং বরুড়ার শিক্ষার্থীদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host