1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - প্রথম কুমিল্লা
September 16, 2026, 11:48 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : Tuesday, January 27, 2026
  • 110 Time View
ছবি : সুজন মজুমদার
ছবি : সুজন মজুমদার

সুজন মজুমদার ||  কুমিল্লা জেলার বরুড়ায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বরুড়া থানা প্রেসক্লাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টায় বরুড়া উপজেলা কমপ্লেক্সে বরুড়া থানা প্রেসক্লাবের নিজস্ব উদ্যোগে উপজেলার প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (চাঁদর) বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন আলোকিত সময় নিউজ টুয়েন্টি ফোর।

বরড়া থানা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাচন কমিশনার জাসিদুল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান রনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। শুধুমাত্র সংবাদ পরিবেশন নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই বরুড়া থানা প্রেসক্লাব যেভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে কেউই শীতে কষ্ট পাবে না।

প্রেসক্লাব নেতৃবৃন্দরা জানান, শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের সামান্য উষ্ণতা দিতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বরুড়া থানা প্রেস ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে।

এই সময় উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সোহেল খন্দকার, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সৌরভ লোধ, অর্থ ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মীর ও প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host