1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাত নিহত ১, আহত ১ - প্রথম কুমিল্লা
July 30, 2026, 11:07 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

বরুড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাত নিহত ১, আহত ১

  • Update Time : Wednesday, January 28, 2026
  • 83 Time View
ছবি: প্রথম কুমিল্লা

সুজন মজুমদার || কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ ছুরিকাঘাতে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

 

নিহতের নাম রবিউল। তিনি উপজেলার মির্জানগর গ্রামে মৃত চান মিয়ার ছেলে। অন্যদিকে, আহতের নাম ফয়সাল কবীর। তিনি আগানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের ছেলে। নিহত রবিউলকে কুমিল্লা মেডিকেল হসপিটালের মর্গে রাখা হয়েছে। আহত ফয়সাল কবীর কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মির্জানগর এলাকার পুরান পাগলা বাজারে শফিকের চায়ের দোকানে রবিউল, জাকিরসহ কয়েকজন চা পান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে পেছন দিক থেকে হঠাৎ রবিউল ও ফয়সালের ওপর ছুরিকাঘাত করা হয়। ঘটনার স্থলে একজনের মৃত্যু হয়। একই ঘটনায় ছুরিকাঘাতে আহত হন ফয়সাল কবীর।

আহত ফয়সাল কবীর বলেন, মির্জানগর গ্রামের মৃত সুজাত আলীর ছেলে রব, আলমের ছেলে নূর নবী ও মহিন, আবদুর রবের ছেলে ময়নাল এবং টুক্কু মিয়ার ছেলে কুদ্দুসসহ কয়েকজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হামলার সময় রবিউল প্রাণ হারান। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়।

নিহত রবিউলের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, পারিবারিক ও জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আমার ভাইকে চুরিকাঘাত মাধ্যমে মেরে ফেলে।

 

স্থানীয়রা আরও জানান, গ্রামে অনুষ্ঠিত একটি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধও ছিল। এসব বিরোধের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরুড়া থানা ওসি আজহারুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত রবিউলের মরদেহ ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মির্জানগর গ্রাম ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host