1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় ভোটারদের ধারে গিয়ে ভোট চাইছেন জাকারিয়া তাহের সুমন - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:37 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

বরুড়ায় ভোটারদের ধারে গিয়ে ভোট চাইছেন জাকারিয়া তাহের সুমন

  • Update Time : Saturday, February 7, 2026
  • 48 Time View

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৮ ( বরুড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকারিয়া তাহের সুমন উপজেলার শাকপুর ও গালিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে  শুক্রবার বিএনপির উদ্যোগে আয়োজিত একাধিক উঠান বৈঠক ও পথসভায় অংশ নেন। এই সময়ে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। শাকপুর উত্তর পাড়া মিয়াজী বাড়ি জুমান আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণ, শাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং জোড়পুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে।

 

এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন। এতে তিনি বলেন, বরুড়া এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষে কাজ করব। পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে।

সভা শেষে জাকারিয়া তাহের সুমন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য উপস্থিত ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ার, শাকপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার সফিউল্লাহ মুন্সি, শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মুন্সী, শাকপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host