1. pcumilla30@gmail.com : Suzan :
রাত পোহালেই ভোট: পূর্ব আড্ডাবাসীকে বিএনপিকে ভোট দেওয়ার আহবান করলেন বাতেন মুন্সি   - প্রথম কুমিল্লা
July 30, 2026, 11:08 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

রাত পোহালেই ভোট: পূর্ব আড্ডাবাসীকে বিএনপিকে ভোট দেওয়ার আহবান করলেন বাতেন মুন্সি  

  • Update Time : Wednesday, February 11, 2026
  • 74 Time View

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামীকাল বুধবার, ১২ ফেব্রুয়ারি কুমিল্লা-৮ (বরুড়া) আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটগ্রহণ। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।

নির্বাচনকে সামনে রেখে আড্ডা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ভোটারদের উদ্দেশে বিশেষ আহ্বান জানিয়েছেন কুয়েত প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা আব্দুল বাতেন। তিনি স্থানীয় জনগণকে সারাদিন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানান।

আব্দুল বাতেন বলেন, “ভোটারদের প্রতি আমার আহ্বান—আপনারা সবাই কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করুন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জাকারিয়া তাহের সুমন ভাইকে জয়যুক্ত করুন।” তিনি আরও বলেন, “আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে আমরা বিপুল ভোটে জয় নিশ্চিত করব এবং এই আসনটি উপহার দেব আমাদের প্রিয় নেতা জাকারিয়া তাহের সুমন ভাইকে।”

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং গণরায় প্রতিফলিত হবে ব্যালটের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host