
নিউজ ডেস্ক:
বরুড়ার গর্ব, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আনন্দ ও শুভেচ্ছা জানিয়েছেন আড্ডা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও ৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো: জুয়েল রানা।
শুভেচ্ছা বার্তায় জুয়েল রানা বলেন, “জননেতা জাকারিয়া তাহের সুমন বরুড়ার একজন জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতা। তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং বরুড়ার মানুষ নতুন আশার আলো দেখবে।”
উল্লেখ্য, জাকারিয়া তাহের সুমন ২০০৪ সালের ডিসেম্বর মাসে উপনির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দল ও জনগণের কাছে সুপরিচিত।
জুয়েল রানা আশা প্রকাশ করেন, সুমন ভাইয়ের নেতৃত্বে গৃহায়ণ ও গণপূর্ত খাতে দৃশ্যমান উন্নয়ন হবে এবং বরুড়াসহ কুমিল্লা অঞ্চলের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
Leave a Reply