1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:30 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

বরুড়ায় মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, March 3, 2026
  • 174 Time View

সুজন মজুমদার : বরুড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৫টায় হোটেল রেড উইং-এ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাজী শিহাব উদ্দীন পিয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাকসুদুর নবী এবং প্রচার সম্পাদক আবু জাফর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সালাম খোকন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রনজিৎ দাস। কোম্পানি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, আতিকুর রহমান, বাহারুম ও কামরুল ইসলাম।

বক্তারা বলেন, সংগঠনের সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভবিষ্যতে সংগঠন আরও শক্তিশালী হবে এবং পেশাগত মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তসলিমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবির হোসেন, মো. রাসেল, ইমরানুজ্জামান রিপন, আসমা আক্তার পিয়া, ফৌজিয়া ঝুমুর, আবুল বাশার, সুমন, পলাশ, আবু ইউসুফ, শাহজালাল, হাবিবুর রহমান, রোকনুজ্জামান, আরেফিন রনি, শিপন, মাসুদ আলম, মাসুদুর রহমানসহ আরও অনেকে। ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host