1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  - প্রথম কুমিল্লা
September 15, 2026, 10:08 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

বরুড়ায় গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • Update Time : Sunday, March 15, 2026
  • 125 Time View

নিউজ ডেস্ক : বরুড়ায় ১৫ মার্চ রবিবার বিকাল ৫টায় বরুড়া রেড উইং রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন হলে গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশন এর সভাপতি গাজী ওয়াহিদুল ইসলাম (ভার্চুয়ালী) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি ব্যাংক পিএলসি বরুড়া শাখার ম্যানেজার মোসলেম উদ্দিন আহমেদ, বরুড়া উপজেলা বিএনপির সহ সভাপতি ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি ও ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডক্টরস কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইলিয়াছ আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ এর ছাত্র গাজী মোঃ সাগর হোসেন। এদিন আরও উপস্থিত ছিলেন গাজী ওয়াহিদুল ইসলাম এর শ্বশুর মোঃ আবু সুফিয়ান মেম্বার, মোঃ হারুনুর রশিদ, বরুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, বরুড়া পৌরসভার অফিস সহকারী মোঃ জসিম উদ্দিন, এবি ব্যাংক বরুড়া শাখার অফিসার মোঃ ইকবাল হোসেন, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মোসলেম মাষ্টার, বরুড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন, সাংবাদিক রোটাঃ ওমর ফারুক, রক্তঋণ সামাজিক সংগঠনের সদস্য মোঃ শাকিল হোসেন, মোঃ আবদুল হালিম, সহ পরিবারের অন্যান্য সদস্য ও আগত মেহমানবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তব্যে অতিথিরা বলেন গাজী ওয়াহিদুল ইসলাম একজন স্বজ্জন ব্যাক্তি যার আন্তরিক সহযোগিতায় বরুড়া উপজেলার বিভিন্ন এলাকার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো সমাজের অসহায় মানুষের কল্যানে কাজে যাচ্ছে এর পাশাপাশি গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশন এর মাধ্যমে বিভিন্ন প্রতিকূল অবস্থায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, নগদ অর্থ প্রদান, সুপেয় ও নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপন, শিক্ষা মান উন্নয়নে শিক্ষা উপকরণ বিতরন ও বিভিন্ন পরীক্ষার বোর্ড ফি প্রদান করে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছেন |

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host