1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় বিনামূল্যে ঔষধ ও ফ্রি চিকিৎসা সেবা পেলেন ৬শতাধিক মানুষ  - প্রথম কুমিল্লা
September 15, 2026, 10:08 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

বরুড়ায় বিনামূল্যে ঔষধ ও ফ্রি চিকিৎসা সেবা পেলেন ৬শতাধিক মানুষ 

  • Update Time : Sunday, March 22, 2026
  • 105 Time View

হাসিবুল ইসলাম সজিব: ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ, ঈদের খুশিকে সাধারণ মানুষের সাথে ভাগাভাগি করতে বরুরা আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০২ উদ্যোগে বিনামূল্যে ঔষধ ও ফ্রি চিকিৎসা সেবা পেলেন ৬শতাধিক মানুষ।

 

২১(মার্চ) রবিবার (ঈদের পরের দিন) সকাল ৯টা থেকে দুপুর ১ টা পযর্ন্ত এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

 

চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন জানান, আমরা গ্রামের সাধারণ মানুষ। শরীর খারাপ হলে টাকার অভাবে প্রাইভেট হসপিটালে ডাক্তার দেখাতে পারি নাই। তবে প্রতি ঈদের পরের দিন আমড়াতলী স্কুল মাঠে ডাক্তার দেখাতে পারি বিনামূল্যে এবং তারা আমাদেরকে ঔষধ ও দেয়। আল্লাহ পোলাপান গুলোর ভালো করুন যাদের সহয়তা আমরা বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা সেবা পেয়ে থাকি।

 

আয়োজক ডা. মোঃ জুয়েল রানা জানান,

গত ১০ বছর ধরে দুই ঈদের পরে সাধারণ মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আমাদের এসএসসি ব্যাচ ২০০২ এর উদ্যোগে আয়োজন করা হলেও আমাদের সহযোগিতা করে সাবেক শিক্ষার্থীরা।

 

ডা মো মিনহাজ উদ্দিন ভূঁইয়া জানান, গ্রামের সাধারণ মানুষ গুলো সচেতন হওয়া জরুরি। কেননা আমি দেখেছি তাদের অনেকের জটিল সমস্যা হয়ে আছে তবে তারা গ্রামের ফার্মেসী থেকে ঔষধ খেয়ে সেই সমস্যা টাকে আর খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছে। তাই আমরা প্রতি বছর দুই ঈদের পরের দিন এলাকার মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগ হাতে নিয়েছি।

 

উল্লেখ, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০২ গত ১০ বছর ধরে ঈদের পরের দিন এলাকার সাধারণ উদ্যোগে বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host