1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় সংঘবদ্ধ চোরচক্রের হামলা: মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক ২ - প্রথম কুমিল্লা
September 15, 2026, 10:09 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

বরুড়ায় সংঘবদ্ধ চোরচক্রের হামলা: মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক ২

  • Update Time : Wednesday, March 25, 2026
  • 168 Time View

মো: সোহেল খন্দকারঃ কুমিল্লার বরুড়া উপজেলার ৯নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের বাঁশপুর হাজী বাড়িতে সংঘবদ্ধ চোরচক্রের তৎপরতায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ ফারুক হোসেনের বিল্ডিং ঘরে তালা ভেঙে মোটরসাইকেল চুরি করতে আসে ৮ সদস্যের একটি চোরচক্র। এ সময় দরজার তালা ভাঙার শব্দ শুনে ঘরের লোকজন ও আশপাশের প্রতিবেশীরা জেগে ওঠেন। তারা তখন তাহাজ্জুদ ও ফজরের নামাজের প্রস্তুতিতে ছিলেন।

পরবর্তীতে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে চোরচক্রের দুইজনকে মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করতে সক্ষম হন। আটককৃত ব্যক্তি হলেন মৃত মোহাম্মদ আবুল খায়েরের ছেলে হানিফ (স্থানীয়ভাবে পরিচিত ‘হানিফ মাস্টার’), বাড়ি যুক্তিখোলা, লালমাই, কুমিল্লা। এছাড়া এ ঘটনায় আরও একজনের নাম পাওয়া গেছে—মোঃ আব্দুল মোমেনের ছেলে মোহাম্মদ মাসুদ, তিনিও একই এলাকার বাসিন্দা।

খবর পেয়ে সকালে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি সাব-ইন্সপেক্টর ইমন ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যান। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চোরচক্র নিয়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বাকিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host