1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় প্রথমবারের মতো ‘বেস্ট বাই’ শোরুম উদ্বোধন - প্রথম কুমিল্লা
September 16, 2026, 11:38 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

বরুড়ায় প্রথমবারের মতো ‘বেস্ট বাই’ শোরুম উদ্বোধন

  • Update Time : Thursday, April 2, 2026
  • 263 Time View

 

সুজন মজুমদার : কুমিল্লার বরুড়া উপজেলায় এই প্রথমবারের মতো Best Buy, RFL showroom brand উদ্বোধন করা হয়েছে। আরএফএল গ্রুপের জনপ্রিয় এই শপে প্লাস্টিক, ইলেকট্রনিক্স (ভিশন), ফার্নিচার ও মেলামাইনসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

বুধবার (১ এপ্রিল) বরুড়া বাজারের জিরো পয়েন্ট থেকে প্রায় ২০০ গজ সামনে চান্দিনা রোডে অবস্থিত নতুন এই শোরুমটির উদ্বোধন করা হয়। বরুড়া বেস্ট বাই শোরুমের পাটনার, বিশিষ্ট ব্যবসায়ি সুমন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

মিলাদ মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান জাফরী। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সৈয়দ জহিরুল হক স্বপন, সৈয়দ রেজাউল হক রেজু, নরুল ইসলাম নুরু, সামছুল হক সর্দার, জসীম উদ্দিন পাটোয়ারী, কবির পাটোয়ারী, মফিজুল ইসলাম, ইলিয়াস আহমেদ, আবু তাহের, আবু সায়েম, কামাল হোসেন, জসীম চৌধুরী, মনির হোসেন, ও জলিল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বরুড়ায় ‘বেস্ট বাই’ শোরুম চালুর মাধ্যমে এলাকাবাসী এখন এক ছাদের নিচে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের বিভিন্ন পণ্য সহজেই ক্রয় করতে পারবেন। এটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host