1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ার ইউএনও সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ! - প্রথম কুমিল্লা
September 16, 2026, 11:28 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

বরুড়ার ইউএনও সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ!

  • Update Time : Sunday, March 3, 2024
  • 143 Time View

সুজন মজুমদার ||

কুমিল্লার বরুড়ায় উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ হলো। রবিবার ৩ মার্চ বেলা ১২টায় উপজেলার খোশবাস দঃ ইউনিয়নের মুগুজী দঃ পাড়া জলিল মিয়ার বাড়ির মৃত ওমর ফারুকের কন্যা ও মুগুজী মাষ্টার আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের বাল্য বিবাহের দিন ধার্য্য হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজ বেগম বিষয়টি নিশ্চিত করার পর বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বাল্য বিবাহ নিরোধ ও প্রতিরোধ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত মেয়েটির বাল্য বিবাহ দিবেনা মর্মে বর্তমান অভিভাবক মোঃ জলিল মিয়া ও সালমা বেগমকে উপজেলা নির্বাহী অফিসার এর উপস্থিতিতে অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনগণ।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন,
আমরা বাল্যবিবাহ বরুড়া উপজেলা থেকে নির্মূল করতে চাই। সকলের সহযোগিতায়, আশা করি এটি সম্ভব হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host