1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল - প্রথম কুমিল্লা
September 15, 2026, 10:21 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

  • Update Time : Wednesday, April 15, 2026
  • 123 Time View

সুজন মজুমদার: কুমিল্লার বরুড়া উপজেলার কাজকামতা আশরাফিয়া আলীম মাদ্রাসায় অবসরজনিত বিদায় অনুষ্ঠান ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক এ কে এম শামসুল আলম সরাই ও মাওলানা আবুল কালাম সাহেবকে মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদ ও এলাকাবাসীর পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে জমকালোভাবে বিদায় জানানো হয়।

 

অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম মজুমদার আল-কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রব আল-কাদরী সাহেব..

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র গিয়াস উদ্দিন মিয়াজী, মাননীয় মন্ত্রী মহোদয়ের এপিএস ও কাজকামতা গ্রামের কৃতি সন্তান সেলিম মিয়াজী, প্রাক্তন ছাত্র ও ছাত্রদল সভাপতি কাজী মো: শামীম,

হাফেজ জসিম মিয়াজী, মো. সাইফুল ইসলাম, আবুল খায়ের, মো: মাসুম সরাই, মো. নোমান এবং যুবদল নেতা মো. জুয়েল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন। একই সঙ্গে তারা মাননীয় মন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করে মাদ্রাসার প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থীর জন্য একটি একাডেমিক ভবন নির্মাণের দাবি জানান। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা রুহুল আমিন মিয়াজী ও মাওলানা নাসির উদ্দীন আল-কাদরী। দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host