1. pcumilla30@gmail.com : Suzan :
হাজারো মানুষের উপস্থিতিতে তরিকুল ইসলাম স্বপনের শেষ বিদায় - প্রথম কুমিল্লা
June 1, 2026, 5:13 am
শিরোনামঃ
দেবিদ্বারে সিএনজি স্টেশনে অতিরিক্ত টাকা আদায় করছে আ: লীগ নেতা  কুবিতে ‘বিতর্কিত’ অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রসেনজিত–হিমুর নেতৃত্বে কুবি রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ  মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা কুবির সাবেক শিক্ষার্থী কিশোরের ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য শরীফুল করীম বিষাক্ত বর্জ্যে ধ্বংসের পথে ডাকাতিয়া নদী, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

হাজারো মানুষের উপস্থিতিতে তরিকুল ইসলাম স্বপনের শেষ বিদায়

  • Update Time : Thursday, April 23, 2026
  • 173 Time View

নাসির উদ্দিন ||

কুমিল্লার বরুড়া উপজেলার ৯নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়নের শিয়ালোড়া ভূঁইয়া বাড়ীর কৃতি সন্তান, ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ তরিকুল ইসলাম স্বপনের জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে শিয়ালোড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জানাজাকে ঘিরে এলাকায় শোকের আবহ বিরাজ করে এবং হাজারো মানুষের উপস্থিতিতে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি শিয়ালোড়া ভূঁইয়া বাড়ীর মরহুম মাস্টার মমতাজ উদ্দিনের মেজো ছেলে। ব্যক্তিগত জীবনে তরিকুল ইসলাম স্বপন ছিলেন সৎ, বিনয়ী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় একজন মানুষ হিসেবে সুপরিচিত। এর আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host