1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
April 16, 2026, 4:24 pm
শিরোনামঃ
বরুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে নিহত কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হট্টগোল ঠেকাতে পুলিশকে ফোন, পুলিশ এসে বাঁধাল বড় বিপত্তি  চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক সাগর লাকসামে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল হোসেন কুমিল্লা ইপিজেডে ফুটপাত সংস্কার নামমাত্র কাজ করে টাকা ভাগবাঁটোয়ারা দেবিদ্বার পৌরসভা এলাকায় ইমামকে মারধর ও হেনস্তা বিচার দাবিতে ইউএনওকে স্মারকলিপি

বরুড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Sunday, March 17, 2024
  • 178 Time View

সুজন মজুমদার |

বরুড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। রবিবার (১৭মার্চ) বিকাল ৫টায় বরুড়া উপজেলা রেড উইং রেস্টুরেন্টে কোরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলওয়াত করেন আব্দুল আল মামুন।

কোরআন তেলওয়াতের পরে অতিথি আসন গ্রহণ ও পরিচয় পর্ব শুরু হয়। প্রথমে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ফুলদিয়ে বরণ করে নেওয়া হয়। চট্টগ্রাম বিভাগে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম স্থান অর্জন করায় প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের সকল সদস্যকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।

উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির উপদেষ্টা কাজী আব্দুল আওয়াল, কুমিল্লা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও বরুড়া ফেয়ার হসপিটালের ডাঃ কামরুল হাসান মানিক ।

প্রধান অতিথি ডা. কামরুল হাসান সোহেল বক্তব্য বলেন, নন টেকনোলজিস্ট দিয়ে কেউ যেন হসপিটাল প্যাথলজিক্যাল পরিক্ষা না করে, যখন আপনারা কোন হসপিটাল এ চাকুরিতে যোগদান করবেন, আপনাদের নিয়োগপত্র ও যোগদানপএ আগে নিবেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বরুড়ার স্বাস্থ্যসেবা আরও একধাপ এগিয়ে যাবে।

ইফতার মাহফিলটি সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া ও রনজিত দাস। মোনাজাত পরিচালনা করেন মাসুদুর রহমান।

এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক নরুনবি সোহেল ও প্রচার সম্পাদক শাহীন, যগ্নসাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ ভাই এবং বরুড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন
সহ সভাপতি তসলিমুর রহমান ও মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক, মাহমুদুল হক রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, প্রচার সম্পাদক শাকিল, দপ্তর সম্পাদক আবু ইউসুফ ভূইয়া , সদস্য মো. আবির হোসেন, ইমরানূজ্জামান রিপন, রোকনুজ্জামান, হাবিব, রাসেল, মর্জিনা আক্তার , আসমা আক্তার প্রিয়া, ফৌজিয়া জুমু , শাহজালাল, রাকিব খান, রনি মাহমুদ,রনি সরদার, আব্দুল্লাহ আল নোমান সানি, ফরিদা আবিদ হানুম এবং বেশ কয়েকটি হসপিটাল এর প্রতিনিধি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host