1. pcumilla30@gmail.com : Suzan :
কুমিল্লার রাজনীতিতে নতুন মোড়, দুই দপ্তরে মহানগর বিএনপির সভাপতি ও সম্পাদক - প্রথম কুমিল্লা
July 30, 2026, 6:38 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

কুমিল্লার রাজনীতিতে নতুন মোড়, দুই দপ্তরে মহানগর বিএনপির সভাপতি ও সম্পাদক

  • Update Time : Saturday, June 13, 2026
  • 128 Time View

আরাফাত হোসেন:

কুমিল্লায় সরকারি দপ্তরগুলোতে বড় ধরনের রদবদল ও নতুন মোড় এসেছে। কুমিল্লা মহানগর বিএনপির শীর্ষ দুই নেতাকে সরকারের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় প্রশাসনিক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কুমিল্লার উন্নয়ন ও আঞ্চলিক রাজনীতিতে একটি সম্পূর্ণ নতুন সমীকরণ তৈরি হলো।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুকে সরকারের গ্রেড-২ পদমর্যাদায় নবগঠিত ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ’ (কুউক) এর প্রথম রাজনৈতিক নেতাকে চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠনের কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর এই দায়িত্ব পালন করবেন। চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে বিল পাসের পর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত এই সংস্থার শীর্ষ পদে তার আগমনকে কুমিল্লার সামগ্রিক মাস্টারপ্ল্যান ও অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের এক আদেশে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগসহ সিটির নিয়মিত প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সিটি করপোরেশনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও নাগরিক সেবার কেন্দ্রস্থলে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

কুমিল্লার দুটি শীর্ষ প্রশাসনিক ও উন্নয়ন প্রতিষ্ঠানের চাবিকাঠি এখন একই রাজনৈতিক দলের মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে। এই রদবদলের ফলে স্থানীয় প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে যেমন গতি আসবে, তেমনি রাজনৈতিকভাবেও এটি একটি বড় চমক। এই দ্বৈত নিয়োগের খবরে কুমিল্লা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। তাদের মতে, দলের দুই যোগ্য ও ত্যাগী নেতার মূল্যায়নে মাঠপর্যায়ের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

 

স্থানীয় সচেতন মহল মনে করছেন, একই সময়ে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনের মতো দুটি বড় সংস্থার শীর্ষ পদে মহানগর বিএনপি নেতৃত্ব আসায় নাগরিক সেবা ও নগরায়নের সমন্বয় অনেক সহজ হবে। তবে দল ও প্রশাসনের ভারসাম্য বজায় রেখে তারা কতদূর সফল হন, তা-ই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host