1. pcumilla30@gmail.com : Suzan :
কর আদায়ে মাঠে নেমেছে বরুড়া পৌরসভা, রাজস্ব খাতে আয় বাড়াতে বিশেষ অভিযান - প্রথম কুমিল্লা
July 30, 2026, 8:01 pm
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

কর আদায়ে মাঠে নেমেছে বরুড়া পৌরসভা, রাজস্ব খাতে আয় বাড়াতে বিশেষ অভিযান

  • Update Time : Thursday, June 11, 2026
  • 91 Time View

আরাফাত হোসেন: কুমিল্লার বরুড়া পৌরসভার উন্নয়ন কার্যক্রম গতিশীল এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বকেয়া ও নিয়মিত পৌর কর আদায়ে জোরালোভাবে মাঠে নেমেছে বরুড়া পৌর কর্তৃপক্ষ।

 

গত কিছুদিন আগে থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও বাণিজ্যিক এলাকায় এই বিশেষ কর আদায় অভিযান শুরু হয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অনেক হোল্ডিং মালিক, ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ পৌর কর বকেয়া পড়ে রয়েছে। বারবার নোটিশ দেওয়ার পরও আশানুরূপ সাড়া না পাওয়ায় এবার সরাসরি মাঠ পর্যায়ে নামার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পৌরসভার বিশেষ টাস্কফোর্স টিম প্রতিটি বাড়ি, দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে গিয়ে বকেয়া কর পরিশোধের তাগিদ দিচ্ছেন।

 

বরুড়া পৌরসভার প্রশাসক আসাদুজ্জামান রনি জানান, নাগরিকদের নিয়মিত করের টাকাই পৌরসভার উন্নয়নের মূল উৎস। রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্ন শহর গড়ার কাজ নিরবচ্ছিন্ন রাখতে কর পরিশোধ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। যারা দ্রুত সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং নাগরিক সুবিধা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

 

এদিকে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন পৌরবাসী। তবে অনেক ব্যবসায়ী ও সাধারণ নাগরিক কর পরিশোধের প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানিয়েছেন। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, করদাতাদের সুবিধার্থে পৌর কার্যালয়ে বিশেষ বুথ খোলা হয়েছে এবং যেকোনো ধরনের হয়রানি রোধে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host