1. pcumilla30@gmail.com : Suzan :
দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন - প্রথম কুমিল্লা
September 14, 2026, 7:56 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

দেবিদ্বার পৌরসভা মেয়র পদে নির্বাচনের ঘোষণা ভিপি শাহিন

  • Update Time : Sunday, April 12, 2026
  • 456 Time View

ইমরান হোসাইন, দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বার পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীন। এক বার্তার মাধ্যমে তিনি জানান, জনগণের সেবা ও অবহেলিত পৌরসভার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

​জনসেবার লক্ষ্য ও উন্নয়নের অঙ্গীকার

​রেজাউল করিম ভিপি শাহিন বলেন, বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা ও উন্নয়নের দিক থেকে দেবিদ্বার পৌরসভা বর্তমানে অনেকটাই পিছিয়ে আছে। দীর্ঘদিনের এই অবহেলা দূর করে জনগণের প্রকৃত সেবক হিসেবে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি নির্বাচনের মাঠে নামতে চান। তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে দেবিদ্বার পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।

​পৌর নির্বাচনের আগ্রহ প্রকাশের পাশাপাশি তিনি মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,

​”আমি কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনগণের প্রতিনিধি হয়ে সেবার মানসিকতা নিয়ে দেবিদ্বারবাসির পাশে থাকতে চাই।”

​সাবেক এই ছাত্রনেতা ও যুবদল নেতার নির্বাচনী মাঠে আসার ঘোষণায় তার অনুসারী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host