1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত - প্রথম কুমিল্লা
September 16, 2026, 11:28 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

  • Update Time : Tuesday, March 26, 2024
  • 138 Time View

সুজন মজুমদার ||

উপজেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লার বরুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেষে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। পাশাপাশি বরুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন ও ডিসপ্লে পরিদর্শন। অনুষ্ঠানের শেষে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বরুড়া উপজেলার ইউএনও নু-এমং মারমা মং এর সভাপতিত্বে দিবসটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, বরুড়া থানা অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা নুসরাত সুলতানা তনু, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা পৌকশলী জাহাঙ্গীর আলম,
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১ (বরুড়া)‘র ডিজিএম মোঃ জালাল উদ্দীন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান এছাড়া স্থানীয় সকল ধর্মীয় উপাসনালয় গুলোতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

এই সময় আরো উপস্হিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য জসীম উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা, উপজেলা আনসার কর্মকর্তা নাসিমা আক্তার, বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন এর বরুড়া উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ সহ বরুড়া উপজেলা পরিষদের সকল দাপ্তরিক প্রধান ন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সহকারী শিক্ষক,শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শাকিলা বরুড়া উপজেলা নারী অধিকার ফোরামের সভাপতি শাকিলা জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host