1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় জীবণশৈলী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
September 16, 2026, 11:28 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

বরুড়ায় জীবণশৈলী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, March 26, 2024
  • 219 Time View

এমডি আজিজুর রহমান।।

বরুড়ায় জীবণশৈলী সংগঠনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬ টা ১২ মিনিটের সময় রেড উইং রেস্টুরেন্টের কনভেনশন হলে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এমরান হোসেন হেলালের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এমডি. আজিজুর রহমান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ আবু হানিফ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রবিউল বিন সুলতান, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মুন্না, প্রবাসী ফোরামের সাধারন সম্পাদক মোঃ জুয়েল রানা, সাবেক সাধারণ সম্পাদক, ডাঃ কবির বকুল, প্রবাসী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাহার মাহমুদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তুহিন। ইফতার ও আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মোল্লা মোমরেজ।

সভায় বক্তারা বলেন, জীবণশৈলী একটি রক্তদান ও স্বাস্থ্য সেবামূলক সামাজিক সংগঠন। স্বেচ্ছাসেবকদের মেধা ও অক্লান্ত পরিশ্রমে এই সংগঠন অল্প সময়ের মধ্যে বরুড়ার যুবসমাজ ও তরুনদের মাঝে ব্যাপক সারা জাগিয়েছে।

এছাড়া তাদেরকে বিভিন্ন সময়ে প্রবাস থেকে অনেকে সহযোগিতা করেছেন। সেজন্য প্রবাসীরাও জীবণশৈলী বরুড়ার সফলতার অংশীদার। সামনের দিন গুলোতে জীবণশৈলী বরুড়ার জন্য একটি মডেল সামাজিক সংগঠনে রুপান্তরিত হউক বক্তরা এই প্রত্যাশা করেন।

আশা করি জীবণশৈলীর হাত ধরেই এই সমাজ থেকে কিশোর গ্যাংয়ের মত ভাইরাস দুর হবে। যেমনেভাবে করোনাকালিন সময়টাকে মোকাবেলা করেছে। তাই সকল সদস্যকে কাঁধে কাধ মিলিয়ে এক সাথে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host