1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়া উপজেলা নির্বাচনে বর্তমানে মাঠে আছেন দুই প্রার্থী - প্রথম কুমিল্লা
September 16, 2026, 11:28 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

বরুড়া উপজেলা নির্বাচনে বর্তমানে মাঠে আছেন দুই প্রার্থী

  • Update Time : Monday, April 29, 2024
  • 279 Time View

সুজন মজুমদার।

মামলার তথ্য গোপন করায় কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর মনোনয়ন পূণরায় বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার পর সোমবার (২৯ এপ্রিল) তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম।

সাবেক পৌর মেয়র বাহাদুজ্জামান বাহাদুরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রবিবার (২৮ এপ্রিল) লিখিতভাবে বাহাদুজ্জামান বাহাদুর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা করেন।

বাতিল এবং প্রত্যাহার করার কারনে এই মূহুর্তে বরুড়া উপজেলা চেয়ারম্যান পদে দুইজন রয়েছেন। তারা হলেন, হামিদ লতিফ ভূইয়া কামাল ও নাছির উদ্দীন লিংকন।

বরুড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী হামিদ লতিফ ভূইয়া কামাল বলেন, বরুড়াবাসী আপনাদের দোয়া ও ভালোবাসা এখান পর্যন্ত এসেছি। আপনারা ২১ মে বরুড়া উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিন। আমি মাঠে আছি, মাঠে থাকবো, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে বরুড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host