1. pcumilla30@gmail.com : Suzan :
বরুড়ায় বর্তমান উপজেলা  চেয়ারম্যানসহ ২ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়নি - প্রথম কুমিল্লা
July 31, 2026, 6:44 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

বরুড়ায় বর্তমান উপজেলা  চেয়ারম্যানসহ ২ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়নি

  • Update Time : Monday, April 29, 2024
  • 359 Time View
সুজন মজুমদার ||
মামলার তথ্য গোপন করায় কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর মনোনয়ন পূণরায় বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার পর সোমবার (২৯ এপ্রিল) তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান।
দুই প্রার্থী হলেন, বরুড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী এএনএম মঈনুল ইসলাম ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য, বরুড়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহেল সামাদ।
এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া। পরে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার সময় দেয়া হয় ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি করে রায় ঘোষণা হয় সোমবার (২৯ এপ্রিল)।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এএনএম মঈনুল ইসলাম তার মনোনয়নপত্রে একটি মামলার তথ্য গোপন করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তার বিরুদ্ধে একটি নির্বাচনী সহিংসতার মামলা হয়। ওই মামলা থেকে পরবর্তীতে তিনি অব্যাহতিও পান। কিন্তু নির্বাচনী হলফনামা এবং মনোনয়নপত্রে মামলার তথ্য গোপন করায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।
অপরদিকে সোহেল সামাদের বিরুদ্ধে ২১শে জুলাই ২০০৯ সালে বরুড়া থানায় একটি মামলা হয়। কিন্তু নির্বাচনী হলফনামা এবং মনোনয়নপত্রে মামলার তথ্য গোপন করায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান এএনএম মঈনুল ইসলাম এবং উপজেলা যুবলীগ নেতা সোহেল সামাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উভয় প্রার্থীই হলফনামায় তাদের মামলার তথ্য গোপন করেছেন বলে প্রতীয়মান হওয়ায় মনোনয়নপত্র দুটি বাতিল করা হয়।
বর্তমানে প্রার্থী হামিদ লতিফ ভূইয়া কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন এবং সাবেক পৌর মেয়র বাহাদুজ্জামান বাহাদুরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রবিবার (২৮ এপ্রিল) লিখিতভাবে বাহাদুজ্জামান বাহাদুর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে বরুড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host