1. pcumilla30@gmail.com : Suzan :
ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়িতে হামলা-ভাংচুর - প্রথম কুমিল্লা
September 16, 2026, 11:28 pm
শিরোনামঃ
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার ভালোবাসা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা রোগীকে ফাঁদে ফেলে মোটা অংকে সিজার করেন ডা. ফাতেমাতুল জান্নাত তানিয়া শাকপুরে ইউপি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ঢাকা- কুমিল্লা রুটে তিশা প্লাসের চরম যাত্রী হয়রানি, তীব্র ক্ষোভ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎ মানবসেবার প্রত্যয়ে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না–সাক্কু

ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়িতে হামলা-ভাংচুর

  • Update Time : Tuesday, May 14, 2024
  • 250 Time View

বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা ||

কুমিল্লার বরুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: কামাল হোসেন ভুঁইয়ার প্রচার গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় প্রচার গাড়িতে থাকা কর্মীদেরও মারধর করা হয় বলে দাবি চশমা প্রতীকের প্রার্থীর।

ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন ভুঁইয়া বলেন,
বিকাল সাড়ে ৫টা উপজেলা খোশবাস ইউনিয়নের খোশবাস বাজারের পশ্চিম পাশে আমার প্রচার গাড়ি (সি.এন.জি) মাইকিং করতে গেলে আমার প্রতিপক্ষ টিয়াপাখি মার্কার কর্মীরা হোন্ডা ও প্রাইভেটকারে যুগে আমার প্রচার গাড়িতে হামলা করে। সিএনজিতে থাকা নির্বাচনী পোস্টার, স্টিকার,হারমুনিয়াম, মাইক ও আরো আনুষঙ্গিক মালামাল ভাঙচুর ও ছিড়ে ফেলা হয়। টিয়াপাখি ব্যতিত অন্য কোন প্রার্থীর প্রচার করা যাবেনা এই ইউনিয়নে। প্রচার করতে আসি তাহলে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। হামলার বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগ পত্র দিয়েছি সন্ধ্যায়।

এই বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার নু এমং মারমা মং বলেন, হামলার অভিযোগ পেয়েছি। হামলার শিকার চশমা প্রতীকের প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যে ওসি’কে জানিয়েছি। আগামীকাল দুইপক্ষ কে ডাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host