1. pcumilla30@gmail.com : Suzan :
পরানপুর পূর্ব পাড়া তা'লিমুল কোরআন মাদ্রাসা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত - প্রথম কুমিল্লা
July 31, 2026, 5:22 am
শিরোনামঃ
বরুড়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ: চিকিৎসকের কাছে কৈফিয়ত তলব করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ঘাস কাটার আধুনিক মেশিন উপহার দিলেন প্রবাসী তারেক মাহমুদ কুমিল্লা ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠনের তোড়জোড়, পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ  কমিটি ঘিরে সরব কুমিল্লা ছাত্র অধিকার পরিষদ, আলোচনায় একাধিক নাম এমপি আবুল কালামকে নিয়ে বটবাহিনীর অপপ্রচার লাকসামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ করলেন এমপি আবুল কালাম বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা রোটারী ক্লাব অফ ভাওয়াল হেরিটেজ প্রেসিডেন্ট একরামুল হকের দুইটি সম্মাননা আওয়ার্ড অর্জন মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি: বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের আবদুল হালিম মজুমদারের উদ্যোগে জলবদ্ধতার অবসান, বদলে গেছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

পরানপুর পূর্ব পাড়া তা’লিমুল কোরআন মাদ্রাসা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : Saturday, June 8, 2024
  • 326 Time View

সুজন মজুমদার ||

পরানপুর পূর্ব পাড়া তা’লিমুল কোরআন মাদ্রাসা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন করা হয়। শনিবার (৮জুন) সকাল ১১টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে। শুরুতে কোরআন তেলোয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র জাহিদুল ইসলাম ও ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন হাবিবা আক্তার সেতু।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসা অধ্যক্ষ শরিফুল ইসলাম হেলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় মেম্বার আশিক আলম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী ফরহাদ হোসেন।

এই সময় আরও বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা ইব্রাহিম, মাওলানা জিল্লুর রহমানসহ আরও অনেকে।

পরানপুর পূর্ব পাড়া তা’লিমুল কোরআন মাদ্রাসা কৃতি শিক্ষার্থীদের মধ্যে ১২ জন এ+, ৮জন ট্যালেন্টফুল, ৮জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি ২৫জন শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ করা হয়

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাসুদ আলম, হাজী আব্দুল হক, ইসমাইল হোসেন সুমন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু তাহের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেসার্স আনোয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Prothomcumilla.com   2024
Theme Customized By one host