
নিউজ ডেস্কঃ
দৈনিক কালবেলা ২০জুন “কুমিল্লায় ভাঙা কালভার্টে চরম ভোগান্তি, আশ্বাসে ক্ষান্ত ইউপি চেয়ারম্যান” এবং দৈনিক আমাদের কুমিল্লা ২৪জুন বরুড়ায় ভাঙ্গা কালভার্টে ভোগান্তিতে জনগণ আশ্বাস দিয়ে উধাও জনপ্রতিনিধি” এবং আরও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে বিভিন্ন শিরোনাম দিয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন। তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। আমাকে নিয়ে যে মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই কালভার্ট বিষয়ে আমার বক্তব্য উপস্থাপন করেছে, কোন সংবাদকর্মী আমার সাথে এই বিষয়ে কথা না বলে তথা আমার বক্তব্য না নিয়ে নিজ মনগড়া মত চালিয়ে দিয়েছে। যা আইনগত অপরাধ।
এই কালভার্ট করার জন্য আমি আমার এমপি মহোদয়, উপজেলা ইউএনও, উপজেলা ইঞ্জিনিয়ারকে বিষয়টি অবগত করেছি। যেন যে কোন বরাদ্দ হতে যেন এই কালভার্টের কাজ হয়। সংবাদ প্রকাশের আগে উপজেলা ইঞ্জিনিয়ার গিয়ে দেখে আসছে। এইটি কালভার্ট করার জন্য হস্তক্ষেপ নেওয়া হচ্ছে। অথচ একটি স্বার্থনেসী মহল আমার রাজনীতি ও সম্মান আঘাত আনার জন্য সাংবাদিকদের মাধ্যম ব্যবহার করেছে।
কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রাম। একই ইউনিয়নের সোনাইমুড়ী থেকে পেরপেটি ও একবাড়িয়া (কোড্ডারার) রোড পর্যন্ত এই গ্রামসহ আশপাশের প্রায় চারটি গ্রামে যাতায়াত করার একমাত্র রাস্তাটি এই গ্রামের ভেতর দিয়ে গেছে। কিন্তু ভাঙা কালভার্ট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হয়ে আমিও চাই নাগরিকভোগান্তি কমাতে। চেষ্টা চালিয়ে যাচ্ছি এই কালভার্টটি করার জন্য।
Leave a Reply